একাত্তরের মিছিল

স্বাধীনতা (মার্চ ২০১১)

আশরাফুল ইসলাম
  • ১৭
  • 0
  • ৪২২
একাত্তরের মিছিল থেকে ফিরেনি
তোমার ছেলে,
তাই বলে কি ভাসবে তুমি
শুধুই আঁখি-জলে!
বায়ান্নতেও তোমার ছেলে
আনলো কেড়ে ভাষা,
তোমার প্রতি ছিল যে তার
বড্ড ভালবাসা।
কেঁদোনা মা আর কেঁদোনা
এবার মুছ আঁখি,
তোমার ছেলে মরেনি মাগো
হয়েছে ভোরের পাখি।
নতুন দিনের স্বপ্নরেখা
বাংলার স্বাধীনতা,
তাঁর রক্তেই লাল হয়েছে
সবুজ পতাকা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dubba ভালো লাগলো
মোঃ শামছুল আরেফিন খুব ভাল লাগলো। অনেক অনেক শুভক কামনা থাকল।
মাজহার মান্না আরো ভালো লিখতে হবে।
বিন আরফান. N/A একজন লেখক যখন সাইন ইন হয়ে আসে তখন যদি দেখি তার লেখা কেহ পর্তেছেনা তখন তার থেকে আমার বেশি কস্ট লাগে কেননা আমিও একজন লেখক. অনেক ভালো লিখেন আপনি. চালিয়ে যা. আমি আছি ইনশা-আল্লাহ.
নষ্ট কবিতার একটি অংশ ( Nirob Ouhan Masum) আপনি যে ভাবে মনের কথাগুলো গুছিয়ে লিখেছেন তাতে কবিতার প্রাণটা জীবন্ত হয়ে ওঠেছে । সত্যিই অসাধারণ লিখা আপনার । আবারও লিখার আমন্ত্রণ রইলো । ধন্যবাদ ।
মা'র চোখে অশ্রু যখন সুন্দর তাই পছন্দের তালিকায় যোগ করলাম .
সূর্য N/A খুব সুন্দর হয়েছে ..... শুভ কামনা রইলো ....
বিন আরফান. N/A Really Excellent ur writing. Carry on. I wish ur bright future & all success in life. আমার লেখা বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল. <a href="http://www.golpokobita.com/golpokobita/article/736/372" target="_blank" rel="nofollow">http://www.golpokobita.com/golpokobita/article/736/372</a>

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী